Category Archive: Loss Of Morality in Bangladesh

Sep
02
2010

আপনার সন্তানটি/ছোট ভাইটি/বোনটি মোবাইল ফোনে ,ইন্টারনেটে কি করছে আপনি কি তা জানেন( কিছুটা ১৮+)

ডিজিটাল কান্ড ৪..

সবচাইতে কাছের বন্ধু মারুফের ছোট বোনের বিয়ে।বিয়ে শাদীর অনুষ্টানের ভীড় মোস্তাকিমের ভাল লাগেনা।তবুও বন্ধুর মন রক্ষার্থে যেতে হল মোস্তাকিমকে।মোস্তাকিমের ব্যাপারটা মারুফ জানে।তাই মোস্তাকিম যখন ঘুমানোর কথা বলল তখন মারুফ মোস্তাকিমকে ওর চাচার বাসায় নিয়ে গিয়ে কলেজ পড়ুয়া চাচাত ভাইয়ের বিছানা দেখিয়ে দিয়ে বলল,আনইজি ফিল করার দরকার নাই।আমি আগেই বলে রেখেছি মাহিন (মারুফের চাচাত ভাই) কে তোর কথা বলে মারুফ চলে গেল।মোস্তাকিম এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল।ঘন্টা দুয়েক পর হঠ্যাৎ আঃ উুঃ চাপা শব্দে মোস্তাকিমের ঘুম ভেংগে গেল।রুমের অন্ধকার সামলে নিয়ে মোস্তাকিম বুঝতে পারল হাত পাচেক দুরে কেউ ফোনে কথা বলছে…কোথায় দিব?আমাকে মাতাল করে দাওনাগো…দেখো আমি তোমার বুকে মুখ রেখেছি ..তোমার ….মুখ রেখেছি ইত্যাদি ইত্যাদি।মিনিট পাচেক পর এমন একসময় থেমে গেল ।ক্লান্ত একটি কন্ট অপর পাশের মেয়েটিকে বলল,তুমি লাইনে থাক আমি বাথরুম থেকে আসি।মোস্তাকিম অবাক হয়ে ভাবতে লাগল ওরা কি করেছে।আর কিছু করে কিনা দেখার জন্য মোস্তাকিম ঘুমের ভান করে পড়ে থাকল।এরপর ছেলেটি বাথরুম থেকে এসে আবার ফোন ধরে বলল,কেমন মজা পেয়েছ?আরো কি করলে তোমার ভাল লাগত এইসব টাইপের কথা।এবং মিনিট চল্লিশ পর আবার মেয়েটিকে আদর করতে শুরু করল অন্ধকারে বসা ছেলেটি।আবারও আগের অবস্থা এবং অতপর বাথরুমে যাওয়া।
পরদিন মো্স্তাকিম মারুফের কাছে জানতে চাইল ব্যাপারটা।মারুফ বলল এটাকে বলে ফোন সেক্স এবং আজকালকার ৬০ভাগেরও বেশী মোবাইল ব্যাবহার কারী তরুন-তরুনীরা ফোনসেক্স করে।এবং এদের বেশীর ভাগেরই বয়স ১৭-২৫ এর মধ্যে।পড়ালেখা নিয়ে ব্যস্ত মোস্তাকিম এর আগে জানতনা ফোন সেক্সও করা যায়!!!

ডিজিটাল কান্ড ৫

ইদানিং সুমন্তের রুমের দরজা ৭টা না বাজতেই বন্ধ হয়ে যায়।কয়দিন আগেও সুমন্তকে রাত ১২টার আগে টিভির সামনে থেকে উঠানো যেতনা।কিন্তু কিছুদিন ধরে সুমন্তের চেহারাও তেমন ঘরের অন্য সদস্যরা দেখেনা।কি করে সুমন্ত একা রুমে বসে?কম্পিউটারে নেট কানেক্ট করে সুমন ঘুরে বেড়ায় ইয়াহু চ্যাটরুমগুলোতে। ফিলিফাইন এবং ইউরোপের বেশ কয়েকটি ইয়াহু চ্যাট রুম সুমনের বেশ প্রিয়।এইসব রুমে বিভিন্ন মেয়েরা থাকে ।যারা ক্যাম টু ক্যাম সেক্স করে।প্রতিদিন নুতুন নুতুন মেয়ে খোজে সুমন্ত এবং একসময় নগ্ন হয়ে ক্যামের সামনে দাড়ায়।হাজার হাজার মাইল দূরে থেকেও সুমন্ত মেয়েটিকে যা করতে বলে মেয়েটি তা করে মেয়েটি সুমনকে যা করতে বলে সুমন্ত তা করে।কোন কোন রাতে দুবার কোন কোন রাতে ৩বারও হয় এমনটি।নুতুন কাউকে না ফেলে এডলিষ্টের পুরাতন কারো সাথে….

ডিজিটাল কান্ড ৬…

কয়েকমাস আগের ঘটনা।ঢাকার নামকরা একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ঘরে মোবাইল আর ,লেপটফ নিয়েই সময় কাটে শায়মার।দিনে দিনে আসক্তি বাড়তে থাকে পর্নো ভিডিও দেখার এবং দেখার উত্তেজনা থাময় কলম মোমবাতি এইসব দিয়ে।।ফেসবুকের সূত্র ধরে পরিচয় ঢাবির মাহমুদের সাথে পরিচয়।বন্ধুত্ব অতঃপর প্রেম।কলম মোম আর কতদিন?ছেলেটির সাথে আস্তে আস্তে বিছানায় যেতে শুরু করে।একদিন শায়মার অজান্তে ছেলেটি শারিরীক সম্পর্কের দৃশ্য ধারন করে ।একদিন শায়মাকে সে ভিডিও দেখিয়ে দাবী করে টাকা।স্বর্নের গহনা,জমানো টাকা,আলমারী থেকে টাকা চুরি করে মাহমুদকে দেওয়া চলতেই থাকে।একসময় বাবা মার কাছে ধরা পড়ে শায়মা।মায়ের কাছে সব স্বীকার করে শায়মা।পরে এক রেব আত্মীয়ের সহযোগীতায় ব্যাপারটি কোনরকম ব্যাপারটির ইতি (?) ঘটানো যায় ।কিন্তু সব সময় শায়মার মা বাবা আতংকে থাকে কোনদিন সেই ভিডিও ইন্টারনেটে যায়।একদিকে এমন আতংক অপরদিকে ধীরে ধীরে হাসি খুশি শায়মা ঘরবন্দী হয়ে যায়।পুরো পৃথিবীটাকেই নষ্ট ভেবে দু’বার আত্মহত্যার চেষ্টা করে শায়মা।

প্রযুক্তি মানুষের যাপিত জীবনকে অনেক সহজ করে দিয়েছে।বিনিময়ে অনেক কিছু মানুষের জীবন থেকে কেড়ে নিচ্ছে।মোবাইল মানুষের যোগাযোগের জন্য কিন্তু সে মোবাইল এখন সেক্সুয়াল ক্ষুদা মেটানোর অন্যতম মাধ্যম হয়ে গেছে।কয়েকমাস আগে এক জরিপে দেখা গেছে একটি ভাল সাইট ভিজিটের বিপরীতে ১০টি পর্নো সাইট ভিজিট করছে ইন্টারনেট ব্যবহার কারীরা( তথ্যসূত্র টি দিতে পারছি না বলে আন্তরিক ভাবে দুঃখিত।কারণ কোন সাইটে দেখেছিলাম টিক মনে পড়ছেনা)।আর এইসব দিকে এগিয়ে আছে ১৫-২৫বছরী ছেলে মেয়েরা।

আগে ছেলে মেয়েদের কাছে ১৫টাকা থাকলে আরো ১৫টাকা নিয়ে একটি গল্পের বই কিংবা অন্য কিছু কিনত।আর এখন ১৫টাকা থাকলে আরো ৫টাকা চুরি করে মোবাইলে ফ্লেক্সি করে।আর এসব হচ্ছে পরিবারের অসচেতনার কারণেই। যে ছেলিটি কিংবা মেয়েটির মোবাইলের কোন ধরকার নেই সেই ছেলেটি কিংবা মেয়েটির কাছে ৩-৫টা সিম কার্ড।

আপনার সন্তান অথবা ভাই বোনটির নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে আপনাকে এগিয়ে আসতে হবে।যা করতে পারেন আপনি।

ক…আপনার সন্তানটিকে প্রয়োজন ছাড়া মোবাইল দিবেননা

খ..আপনার সন্তানটিকে যদি মোবাইল দিতেই হয় তাহলে এমন মোবাইল দিবেননা যে মোবাইলটিতে মেমোরী কার্ড ঢুকানো যায়।

গ..রাত ১০টার পর আপনার সন্তানটির মোবাইল চেয়ে নিয়ে সুইচ অফ করে দিন।পরদিন সকালে দিন।

ঘ..কম্পিউটার আপনার সন্তানের রুমে না দিয়ে এমন যায়গায় দিন যেখানে পরিবারের অন্য সদস্যদের প্রায় যাতায়ত করতে হয়।যেমন ডয়িংরুম।

ঙ..ধর্মীয় ভাবে আপনার সন্তানটিকে সচেতন করুন।কারণ কোন ধর্ময় অশ্লীলতা নোংরামী সাপোর্ট করেনা।

চ…ছোট বেলা থেকে আপনার সন্তানটির বই পড়ানোর অভ্যাস গড়ে তুলুন

ছ..ঢং আর সস্তা প্রেমের কাহিনী ভরা বইগুলো যেন আপনার সন্তানের প্রিয় বই না হয়ে উঠে সেটি খেয়াল রাখুন।

জ..পশ্চিমা সংস্কৃতি কিংবা পার্শ্ববর্তী দেশের সংস্কৃতি নয় নিজ দেশের সংস্কৃতি দিয়ে আপনার সন্তানটিকে গড়ে তুলুন।

আপনার সন্তান শুধু আপনার সন্তান নয় ।পুরো জাতির সন্তান।দেশের ভবিষ্যৎ।আপনি নিশ্চয় চাইবেন না আপনার সন্তানটি শায়মার মত ঘরবন্দী হয়ে আত্মহত্যার চেষ্টা করুক কিংবা মাহিনের মত আপনার কষ্টার্জিত টাকায় ফোন সেক্স করুক কিংবা সুমন্তের মত সারা রাত জেগে ভাচুর্য়াল সেক্স করার জন্য পার্টনার খুঁজে বেড়াক।

Source: Click Here

Permanent link to this article: http://www.wikimega.com/present-picture-of-bangladeshi-youngsters/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%87%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f/

Sep
02
2010

সমাজ আজ প্রভা রাজিবকে নিয়ে ছিঃ ছিঃ করছে কাল আপনার পরিবারের কাউকে নিয়ে ছিঃছিঃ করবে না কি ?

ডিজিটাল কান্ড ১…

ঢাবির রাসেল। একদিন সন্ধ্যায় জানি দোস্ত মারুফ,অর্ণব,সোহেলকে ফোন করে বলল,দোস্ত সন্ধ্যায় ফার্মগেটে থাকিস।অনেক জরুরী একটা ব্যাপার আছে।সন্ধ্যায় সবাই ফার্মগেটে মিলিত হল।সেখান থেকে চন্দ্রিম্যা উদ্যানের লেকের পাড়ে।লেকের পাশে গোল হয়ে বসার পর রাসেল মোবাইল বের করে একটি ভিডিও ক্লিপ ওপেন করল।যে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে একটি ছেলে একটি মেয়ের নগ্নবুকে কিভাবে আদর করছে।মেয়েটিও কিভাবে ছেলেটির আদরে সাড়া দিচ্ছে এইসব।পুরো আট মিনিটের ভিডিও।ভিডিও ক্লিপের ছেলেটি আর মেয়েটি কে অনুমান করতে পারছেন?না প্রভা কিংবা রাজিবের মত কোন মডেল কিংবা কোন পর্ন অভিনেতা অভিনেত্রীর ভিডিও ক্লিপ এটি নয়।এটির রাসেল এবং অবনির( রাসেলের প্রেমিকা)।এবং দুজনের সম্মতিক্রমেই বিশেষ দৃশ্য ধারন করা হয়েছে।

ডিজিটাল কান্ড ২..

রাবির রোকেয়া,তিথি,সানজিদা একই রুমে থাকে।একদিন বিকেলে রোকেয়া রুমের দরজা বন্ধ করে তিথি আর সানজিদাকে কম্পিউটারের সামনে বসতে বলে।পেন ড্রাইভ কম্পিউটারে ঢুকিয়ে প্লে করে একটি এক্স ভিডিও।পনের মিনিট দেখার পর তিথি ওর বয়ফ্রেন্ড কে ফোন করে বলে আমি তোমার রুমে আসছি।সানজিদা এমন ভিডিও আগে দেখেনি এবং এইসব সম্পর্কে ওর ধারনা প্রায় শূন্যের কোটায়।যখন পর্ন অভিনেতা অভিনেত্রীরা একে অপরে বিশেষ অংগে মুখ দিতে শুরু করল তখনি সানজিদা বমি করে দিল।রোকেয়া আর তিথি সানজিদাকে ক্ষ্যাত বলে মুচকি হাসল।

পেন ড্রাইভে করে রোকেয়া এমন ভিডিও কোথা থেকে আনল?না রোকেয়া কোথাও থেকে আনেনি।রোকেয়ার প্রেমিক রোকেয়ার পেন ড্রাইভে ঢুকিয়ে রোকেয়াকে এসব দিয়েছে।

ডিজিটাল কান্ড ৩

গ্রাম থেকে ঢাকায় চাচার বাসায় বেড়াতে গেছে রকি।বয়স ১৭।অনেকটা সহজ সরল রকিকে একদিন প্রাইভেট ভার্সিটি পড়ুয়া চাচাত বোন নিজ রুমে ঢেকে নিয়ে গিয়ে বাতি বন্ধ করে দিয়ে বলে আসো, তোমাকে একটা জিনিস দেখায়।এরপর,মোবাইলে চালু করল একটি দেশী ভিডিও ক্লিপ।লজ্জায় লাল নীল হতে হতে ভিডিও ক্লিপ দেখা শুরু রকি একসময় নিজের মধ্যে উত্তেজনায় ।শারিরীক সম্পর্ক কোন ধারণা না থাকার পরও চাচাত বোনের অভিজ্ঞতায় ছেলেটির অনভিজ্ঞতা দূর হয়ে যায়।

প্রভা-রাজিব ১,২,৩,৪ মুক্তি পেয়েছে।ইন্টারনেট ব্যবহারকারী ডিজুস জেনারেশেনর ৭০ভাগেরই কম্পিউটারের সেভ করা আছে।এই নিয়ে চলছে রাজনৈতিক সংগটনগুলোর মত কামড়া-কামড়ি।কেউ প্রভাকে খানকি,মাগি বেশ্যা অপবাদ দিয়ে এত অল্প বয়সে প্রভার সাইজ এত বড় হলো কেন সে বিষয়ে আফসুস করছে কেউ রাজিবের বিচার চাচ্ছে।কেউ আবার রাজিব কে লুচ্চা বদমাইশ লম্পট চরিত্রহীন দাবী করে ফাঁসিতে ঝুলানোর দাবীও করছে কেউ কেউ।কেউ চরম নারীবাদী হয়ে প্রভাকে সেভ করতে চাইছে কেউ চরম পুরুষতান্ত্রিক মানসকিতা নিয়ে বিয়ের আগে যে মেয়ে এমনটি করে সে মেয়ের উচিত শিক্ষা হয়েছে এমন উল্লাসে মেতে উঠছে।

প্রভা রাজিব ভিডিও কেলেংকারী(?) যারা দেখেছেন তারা যদি একটু সচেতন দৃষ্টিতে দেখেন তাহলে এতটুকু বোঝা যায় দুজনের সম্মতিক্রমে বিশেষ দৃশ্যগুলো ধারন করা হয়েছিল।যে ছেলে নিজের প্রেমিকার নগ্ন শরীর কিংবা শারিরীক সম্পর্কের বিশেষ দৃশ্যগুলো ধারন করতে পারে এবং যে মেয়ে সম্মতি দেয় এবং হেসে হেসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দুজনই কি সমান অপরাধী নয়?

প্রভা রাজিবের ব্যাপারটি সামনে এসেছে বলে আমরা আসার পর থেকে শিক্ষিত সমাজের তরুন তরুনীদের যে বিকৃত মানসিকতা এবং চরম নারীবাদী এবং পুরুষবাদী মানসিকতা আমাদের বেরিয়ে এসেছে অন্য সময় কিন্তু এমনটা বেরিয়ে আসেনা।
কে দোষী সে বিচারে ভার আমরা নিজেদের কাধেঁ তুলে নিয়েছি।কিন্তু প্রভা রাজিবের মত যে অগণিত রাসেল অবনি, রোকেয়া,তিথি,রকির চাচাত বোন যে সমাজে ভরে যাচ্চে সে বিষয়ে আমাদের কোন বিকার নেই।রকি কিংবা সানজিদারা যে প্রভা রাজিব অথবা রাসেল অবনি হয়ে উঠছে সে বিষয়ে আমাদের কোন মাথা ব্যাথ্যা নেই।আধুনিকতার নামে যে নৈতিক অবক্ষয় সমাজে যেভাবে ব্যাধির মত ছড়িয়ে যাচ্ছে তার কি হবে।প্রভা রাজিব অপূর্বরা সেলিব্রেটি তাদের ক্যারিয়ারে যৌন কেলেংকারীও সোনায় সোহাগা হয়ে উঠে ৮০ ভাগ সময়।

কিন্তু রাসেল,অবনি কিংবা যে মেয়েটি এক্স ভিডিও দেখে প্রেমিকের রুমে গেল তাদের সোনায় সোহাগা হয়ে উঠেনা।তাইতো রাতের আধাঁরে সদ্য জম্ম নেওয়া শিশুর স্থান হয় ডাষ্টবিনের পাশে এবং সেই শিশুটি কুকুরে আক্রমনে প্রান হারায়।

যে সানজিদা প্রথমবার দেখে বমি করেছে সে সানজিদা দ্বিতীয়বার দেখে বমি করবেনা।

যে রকি চাচাত বোনের কারণে প্রথম শারিরীক সুখের স্বাদ পেয়েছে সে রকি আবার সেই স্বাদ পেতে হয় কোন মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সেই সুখ পেতে চাইবে না হয় কোন মেয়েকে জোর করে ধর্ষন করবে।

প্রভা রাজিবের দোষ বিচারে না বসে ,অপূর্বের সংসার বাচানোর জন্য চিৎকার না করে নিজের পরিবারের দিকে চোখ দিন ।আপনার সন্তান,আপনার ছোট ভাইটি অথবা বোনটি প্রযুক্তির ছোঁয়া পেয়ে যেন প্রভা রাজিবের মত বিকৃত যৌন মানসকিতা ধারণে মোবাইল কিংবা ক্যামেরা তুলে না নেই সে বিষয়ে সচেতন হউন।প্রেমিকাকে এক্স ভিডিও ক্লিপ কিংবা যৌন আবদনে ভরা গানের সিডি তুলে না দিয়ে একটি বই কিনে দিন।
না হয়
সমাজ আজ প্রভা রাজিবকে নিয়ে ছিঃ ছিঃ করছে কাল আপনার পরিবারের কাউকে নিয়ে ছিঃছিঃ করবে ।কারণ রাসেল অবনি রকি সানজিদা রোকেয়ারা আমাদেরই কারো ভাই বোন কিংবা সন্তান।

Source: Click Here

Permanent link to this article: http://www.wikimega.com/present-picture-of-bangladeshi-youngsters/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f/

  • SEO
  • Copy Protected by Tech Tips's CopyProtect Wordpress Blogs.